২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষ দিনেও সাদামাটা পুঁজিবাজার

সাদামাটাভাবে সপ্তাহের শেষ দিনটি পার করলো পুঁজিবাজার। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন ঈদের খরচ মেটাতে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় বৃহস্পতিবারও বাজারে দরপতন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 01:31 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাদামাটাভাবে সপ্তাহের শেষ দিনটি পার করলো পুঁজিবাজার। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন ঈদের খরচ মেটাতে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় বৃহস্পতিবারও বাজারে দরপতন হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইতে) ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ০৮৭ শতাংশ বেড়ে ২৮৩৮ দশমিক ৫৪ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক এক দশমিক ২৫ পয়েন্ট বা দশমিক ০৫ শতাংশ বেড়ে হয়েছে ২৩৯৬ দশমিক ৮০ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৬ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ কমে ২৩৮৩ দশমিক ৬৮ পয়েন্ট হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন ৩১১ কোটি টাকার ২ কোটি ৯১ লাখ ৯৩ হাজার ৭৯০টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ১১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৯ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার টাকার ৬৭ লাখ ৭৮ হাজার ২২৫টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৭১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৫৪টির দাম কমেছে এবং ছয়টির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১৮ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ বেড়ে ৮৬৬৩ দশমিক ১২ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ১৩ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ বেড়ে হয়েছে ৫৬৫৫ দশমিক ১৮ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১৪ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ বেড়ে ৭৬২৬ দশমিক ১৯ পয়েন্ট হয়। তিন সপ্তাহ ধরে ডিএসই'র লেনদেনের তালিকার শীর্ষে থাকা তিতাস গ্যাসের শেয়ারের দাম দশমিক ১৪ শতাংশ বেড়ে হয়েছে ৫০৯ টাকা ২৫ পয়সা। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়ে ১৪ টাকা ৮২ পয়সা হয়। গ্রামীণ ওয়ান: স্কিম টু'র শেয়ারের দাম ৪ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৫৮ টাকায় পৌঁছায়। আইসিবি এএমসিএল এর শেয়ার ৩ দশমিক ৬২ শতাংশ বেড়ে ২৪৩ টাকা হয়েছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম ৩ দশমিক ৫৬ শতাংশ কমে ১১৯ টাকা ১০ পয়সা হয়। সেরা দশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান, বেক্সিমকো, এসিআই, ডেল্টা ব্র্যাক হাউজিং ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/১৯২৫ ঘ.