২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্যমাত্রা অনুযায়ী বিক্রি হচ্ছে না ওএমএস এর চাল: সচিব

খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান বলেছেন, নতুন আউশ ধান ওঠায় এবং মজুতদাররা খাদ্যশস্য বাজারে ছাড়তে শুরু করায় ওএমএস কর্মসূচির চাল লক্ষ্যমাত্রা অনুযায়ী বিক্রি হচ্ছে না। প্রতিদিন বরাদ্দ করা চালের ২৭ থেকে ২৮ ভাগ ফিরে আসছে। সোমবার সচিবালয়ে নিজের কার্যালয়ে সচিব সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 12:53 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান বলেছেন, নতুন আউশ ধান ওঠায় এবং মজুতদাররা খাদ্যশস্য বাজারে ছাড়তে শুরু করায় ওএমএস কর্মসূচির চাল লক্ষ্যমাত্রা অনুযায়ী বিক্রি হচ্ছে না। প্রতিদিন বরাদ্দ করা চালের ২৭ থেকে ২৮ ভাগ ফিরে আসছে। সোমবার সচিবালয়ে নিজের কার্যালয়ে সচিব সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, "বাজারে এখন ওএমএস এর চালের তেমন চাহিদা নেই। প্রতিদিনই চাহিদা কমছে। নতুন চাল ও মজুতদারদের মজুত বাজারে চলে আসায় চাহিদা কমে গেছে।" এ অবস্থায় মন্ত্রণালয় ওএমএস কার্যক্রম বন্ধ করে দেবে কি না জানতে চাইলে সচিব বলেন, "এ বিষয়ে সিদ্ধান্ত নেবে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি। মন্ত্রণালয়ের এক্ষেত্রে কিছু করার নেই। তবে ওএমএস কার্যক্রম যেভাবে চলছে, তাতে আর চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই।" এক প্রশ্নের জবাবে ওয়াহেদুজ্জামান জানান, দেশে বর্তমানে প্রায় ১২ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে। বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাত লাখ ৮৪ হাজার টন চাল ও ৪৪ হাজার ৯৫৬ টন ধান সংগ্রহ করা সম্ভব হয়েছে। বন্যা পরিস্থিতি ও সরকারের ত্রাণ কার্যক্রম সম্পর্কে তিনি জানান, বন্যা কবলিত ২৩টি জেলার এক লাখ ৫৩ হাজার মানুষের জন্য সরকার নগদ এক কোটি টাকা এবং ১০ হাজার টন খাদ্যশস্য বরাদ্দ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/১৮৪৪ ঘ.