২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিনরের বিরুদ্ধে মামলা করতে পারেন ইউনূস

নরওয়ের টেলিকম গ্র"প টেলিনরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সংবাদ সংস্থা এনটিবি একথা জানায়। গ্রামীণফোনের কাছে পুরো মালিকানা হস্তান্তরের জন্য করা চুক্তির কথা ইউনূস বারবার বলে এলেও টেলিনরের দাবি, চুক্তির মেয়াদ নেই। ইউনূস গ্রামীণফোনের পুরো নিয়ন্ত্রণ নিতে এ মামলা করতে পারেন বলে সংবাদ সংস্থাটি জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 07:42 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরওয়ের টেলিকম গ্র"প টেলিনরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সংবাদ সংস্থা এনটিবি একথা জানায়। গ্রামীণফোনের কাছে পুরো মালিকানা হস্তান্তরের জন্য করা চুক্তির কথা ইউনূস বারবার বলে এলেও টেলিনরের দাবি, চুক্তির মেয়াদ নেই। ইউনূস গ্রামীণফোনের পুরো নিয়ন্ত্রণ নিতে এ মামলা করতে পারেন বলে সংবাদ সংস্থাটি জানায়। ইউনূসকে উদ্ধৃত করে এনটিবি জানায়, "আমি আশা করছি টেলিনরের বিরুদ্ধে এ মামলা করার প্রয়োজন হবে না।" বাংলাদেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিংহভাগের মালিক টেলিনর। গ্রামীণফোনের ৬২ শতাংশ শেয়ারের মালিক টেলিনর আর বাকি অংশের মালিক গ্রামীণ টেলিকম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/জিএনএ/১৩২৭ ঘ.