২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকিয়া সিমেন্সের বাংলাদেশ প্রধান খালেদ শামস

বাংলাদেশে নোকিয়া সিমেন্স নেটওয়ার্কস এর নতুন আবাসিক প্রতিনিধি (কান্ট্রি ডিরেক্টর) হিসেবে সোমবার খালেদ শামসকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 03:00 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশে নোকিয়া সিমেন্স নেটওয়ার্কস এর নতুন আবাসিক প্রতিনিধি (কান্ট্রি ডিরেক্টর) হিসেবে সোমবার খালেদ শামসকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বাংলাদেশে একটি বহুজাতিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ পাওয়া তিনিই প্রথম বাংলাদেশী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদ শামস ১৬ বছর ধরে টেলিযোগাযোগ খাতের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ কেবল শিল্প সংস্থা (সাবেক সিমেন্স কমিউনিকেশন ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগ) এবং টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের (সাবেক নোকিয়া সিমেন্স নেটওয়ার্ক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগ) এর পরিচালক ছিলেন। এখন থেকে তিনি বাংলাদেশে নোকিয়া সিমেন্সে নেটওয়াকর্সের ব্যবস্থাপনা দলের নেতৃত্ব দেবেন এবং প্রতিষ্ঠানের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করবেন। খালেদ শামস বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকত্তোর ডিগ্রি অর্জন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এমএইচবি/২০৪৭ ঘ.