২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রি না হওয়ায় ৫টি কারখানা শিল্প মন্ত্রণালয়ে ফেরত

বেসরকারিকরণ কমিশন সরকারি মালিকানাধীন পাঁচটি লোকসানি শিল্প-প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দিতে না পারায় প্রতিষ্ঠানগুলোকে আবার শিল্প মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 03:00 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগষ্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারিকরণ কমিশন সরকারি মালিকানাধীন পাঁচটি লোকসানি শিল্প-প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দিতে না পারায় প্রতিষ্ঠানগুলোকে আবার শিল্প মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "দীর্ঘদিন ধরে লোকসানে থাকা চিত্তরঞ্জন কটন মিলস (নারায়ণগঞ্জ), খুলনার দৌলতপুর জুট মিলস, সার্ভিস ফ্যাসিলিটিজ সেন্টার (ব্রাহ্মণবাড়িয়া), টেক্সটাইল ফ্যাসিলিটিজ সেন্টার (নোয়াখালী) ও খুলনা নিউজপ্রিন্ট মিলস বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্য প্রাইভেটাইজেশন কমিশনের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু কমিশন এই শিল্প-প্রতিষ্ঠান পাঁচটি বিক্রি করতে বা বেসরকারি খাতে ছেড়ে দিতে ব্যর্থ হওয়ায় আবার এগুলোকে শিল্প মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে।" এ প্রতিষ্ঠানগুলোকে এখন কী করা হবে সে ব্যাপারে শিল্প মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচবি/২০৪৮ ঘ.