ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিনিয়োগকারীদের শেয়ার কেনা বেড়ে যাওয়ায় মঙ্গলবার ঢাকার শেয়ার বাজারে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৬০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। চট্টগ্রাম শেয়ার বাজারের সূচকগুলোও ঊর্ধ্বমুখী থেকে দিন শেষ করেছে।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৪ দশমিক ০৩ পয়েন্ট বা দশমিক ৮৮ শতাংশ বেড়ে ২৭৪৬ দশমিক ১৯ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৯ দশমিক ৮৪ পয়েন্ট বা দশমিক ৮৫ শতাংশ বেড়ে হয়েছে ২৩৫২ দশমিক ৪২ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩৪ দশমিক ৫৮ পয়েন্ট বা এক দশমিক ৪৪ শতাংশ বেড়ে ২৪২১ দশমিক ৬৩ পয়েন্ট হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯১ কোটি টাকার এক কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ৪৪৩টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত ছিল আটটির দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৮ কোটি ৩২ লাখ ৫৮ হাজার টাকার ৩৩ লাখ ১৬ হাজার ৩১৪টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৮৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৩৯টির দাম কমেছে এবং ছয়টির দাম অপরিবর্তিত ছিল।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৮৯ দশমিক ৩৬ পয়েন্ট বা এক দশমিক ০৫ শতাংশ বেড়ে ৮৫৬৬ দশমিক ৪৭ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৬৯ দশমিক ২৪ পয়েন্ট বা এক দশমিক ২৫ শতাংশ বেড়ে হয়েছে ৫৫৯২ দশমিক ৫৭ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ২৬ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৭৭৯১ দশমিক ৮৮ পয়েন্ট হয়।
ডিএসইতে লেনদেনের তালিকার শীর্ষে থাকা তিতাস গ্যাসের শেয়ারের দাম ৫ দশমিক ০৫ শতাংশ বেড়ে হয়েছে ৩৬৮ টাকা ৭৫ পয়সা। ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ৬ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ৭৯৪৪ টাকা ২৫ পয়সা হয়। লঙ্কাবাংলা ফাইন্যান্সের শেয়ারের দাম এক দশমিক ৯৮ শতাংশ বেড়ে ২২০ টাকা ৭০ পয়সায় পৌঁছায়। বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম দশমিক ৭৯ শতাংশ বেড়ে ১১৪ টাকা ৬০ পয়সা হয়। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের শেয়ার ৩ দশমিক ৯২ শতাংশ বেড়ে ২১৭ টাকা হয়েছে।
সেরা দশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে এবি ব্যাংক, কেয়া কসমেটিকস ও উত্তরা ব্যাংকের শেয়ারের দাম কমেছে। বেক্সিমকো ও এসিআইয়ের শেয়ারের দাম বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএইচবি/১৯০৬ ঘ.
bdnews24