২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগস্টের শেষে ঢাকা-দুবাই রুটে চলবে বেস্ট এয়ার

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক গন্তব্য দুবাইয়ে আগস্ট মাসের শেষ নাগাদ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা বেস্ট এয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 03:17 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক গন্তব্য দুবাইয়ে আগস্ট মাসের শেষ নাগাদ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা বেস্ট এয়ার। প্রতিষ্ঠানটির পরিচালক (মার্কেটিং ও সেলস) ফরহাদ হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৭ আগস্ট থেকে আমরা ঢাকা-দুবাই ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছি। এ রুটে রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার একটি করে ফ্লাইট চলাচল করবে।" ফরহাদ হোসেন বলেন, সংযুক্ত আরব আমিরাতের অর্ন্তভুক্ত দুবাইতে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশী শ্রমিকের কথা বিবেচনা করেই মূলত বেস্ট এয়ার এ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। নতুন এ রুটের জন্য বিমান সংস্থাটি ১৬২ সিটের এমডি ৮৩ মডেলের একটি উড়োজাহাজ লিজ নিয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির মার্কেটিং ও সেলস কর্মকর্তা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, গত মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশীর সংখ্যা ৮ লাখ ১০ হাজার ৮৩৬ জন। বেস্ট এয়ার শিগগিরই ঢাকা-কুয়ালালামপুর রুটেও ফ্লাইট শুরু করবে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, "ঢাকা-মালে রুটে আমাদের ব্যবসা ভালো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরের শুরুতে ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে আমাদের।" বর্তমানে দেশীয় বিমান সংস্থাগুলোর মধ্যে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করছে। বেসরকারি জিএমজি এয়ারলাইন্স এ রুটে ফ্লাইট চালানো শুরু করলেও স