২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআইর বৈঠকে আশ্বাস: রমজানে পণ্যের দাম বাড়বে না

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) উদ্যোগে সংগঠনের কার্যালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠকে এ আশ্বাস জানানো হয়। বৈঠকের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনিসুল হক। এতে বিভিন্ন জেলার চেম্বার প্রতিনিধি ও খুচরা ব্যবসায়ীরা অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 04:35 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) উদ্যোগে সংগঠনের কার্যালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠকে এ আশ্বাস জানানো হয়। বৈঠকের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনিসুল হক। এতে বিভিন্ন জেলার চেম্বার প্রতিনিধি ও খুচরা ব্যবসায়ীরা অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এফবিসিসিআই পরিচালক ও সমিতির 'প্রাইস মনিটরিং সেলের' প্রধান কমালুদ্দিন আহমেদ স্বীকার করেন, "বাজারে এখনও সীমিত আকারে কিছু চক্র (সিন্ডিকেট) পণ্যের দাম নিয়ন্ত্রণ করছে।" তবে এ ধরনের কোনো চক্রের অস্তিত্ব অস্বীকার করেছেন পাইকারীর ব্যবসায়ীরা। এ ব্যাপারে মৌলভীবাজারের ব্যবসায়ী গোলাম মাওলা বলেন, "আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এ ধরনের কোনো চক্রের অস্তিত্ব নেই; এগুলো সংবাদ মাধ্যমের বানানো গল্প।" এফবিসিসিআইয়ের উদ্যোগে প্রতিটি জেলায় কমপক্ষে একটি করে ন্যায্যমূল্যের দোকান খোলা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিরা রোজার সময় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে নজরদারি বাড়ানো, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, শুল্ক হ্রাস ও ভ্যাট তুলে নেওয়ার প্রস্তাব করেন। ভোজ্যতেল ব্যবসায়ীরা জানান আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় সপ্তাহখানেকের মধ্যে স্থানীয় বাজারে তেলের দাম কমবে। চিনি ও ভোজ্যতেল আমাদানিকারক এস আলম গ্র"পের প্রধান কাজী সালাহউদ্দিন আহমেদ জানান, রমাজানে এ দুটি পণ্যের দাম বাড়বে না বরং কমতে পারে। তবে কি পরিমাণ দাম কমতে পারে জানতে চাইলে তিনি বলেন, "এটা এখনই বলতে পারব না। এ ব্যাপারে বাজারে অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ না করে দাম কমানো সম্ভব না।" আনিসুল হক বলেন, "এফিবিসিসিআই কোনো ধরনের নিয়ন্ত্রক সংস্থা নয়। দাম নিয়ন্ত্রণের ব্যাপারে আমরা শুধু নির্দেশনা বা পরামর্শ দিতে পারি; সচেতনতা বাড়াতে কাজ করতে পারি।" খুচরা বাজারের ওপর নজরদারি জোরদার করার ব্যাপারে গুরুত্ব দিয়ে তিনি বলেন, "এটা কঠিন কাজ, কিন্তু অসম্ভব নয়।" নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর জানাতে একটি ওয়েব সাইট চালু করেছে এফবিসিসিআইয়ের দাম পর্যবেক্ষক সেল। সেলের প্রধান কামালুদ্দিন আহমেদ বলেন, "বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা ও সরবরাহের ব্যাপারে সরকারি সংস্থাগুলোরও তথ্য ঘাটতি রয়েছে। এ ব্যাপারে এই ওয়েব সাইট সাহায্য করবে।" তথ্য সরবরাহের মাধ্যমে সাইটটিকে কার্যকর রাখার জন্য বিভিন্ন জেলা প্রতিনিধিদের আহ্বান জানান তিনি। ওয়েব সাইটের ঠিকানা: িি.িভনপপর-নফ.ড়ৎম/সধৎশবঃঢ়ৎরপব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএইচবি/২২২৬ ঘ.