ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি, বস্ত্র আর ভোগ্যপণ্যের বাজারে দেশের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান মাল্টিমোড গ্র"প বৃহস্পতিবার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
এ উপলক্ষে রাজধানীর রেডিসন ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে গ্র"পের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবদুল আওয়াল মিন্টু বলেন, "মাল্টিমোড গ্র"পের মূলমন্ত্র হলো দেশের উন্নয়নে কাজ করা। এ লক্ষ্যে মাল্টিমোড গ্র"প এবার কৃষিতে মনোযোগ দিয়েছে।"
কৃষিপণ্যের ক্ষেত্রে মাল্টিমোড গ্র"পের নিজস্ব ব্র্যান্ড 'লাল তীর' গত ১০ বছরে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বলে জানান মিন্টু।
তিনি বলেন, এই সময়ে লাল তীর ব্র্যান্ডের বিভিন্ন কৃষি পণ্যের বিক্রি ৮৫ শতাংশ বেড়েছে।
বর্তমানে উচ্চফলনশীল সবজি বীজের বাজারে দেশের চাহিদার প্রায় ৮ ভাগ জোগান দিচ্ছে লাল তীর। এই ব্র্যান্ডের আওতায় এ পর্যন্ত মোট ৯৬ জাতের বীজের উন্নয়ন ঘটানো হয়েছে। এর মধ্যে ৪২টির নিবন্ধনও করা হয়েছে।
আগামীতে মাল্ডিমোড গ্র"প তথ্য প্রযুক্তি খাতে ব্যবসা আরো স
bdnews24