২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ শ্রমিক পরিবারকে বীমার চেক দিয়েছে বিজিএমইএ

কারখানায় কর্মরত অবস্থায় বিভিন্ন সময় মৃত্যুবরণকারী ১০ পোশাক শিল্প শ্রমিকের পরিবারকে বীমার চেক দিয়েছে বিজিএমইএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 01:08 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারখানায় কর্মরত অবস্থায় বিভিন্ন সময় মৃত্যুবরণকারী ১০ পোশাক শিল্প শ্রমিকের পরিবারকে বীমার চেক দিয়েছে বিজিএমইএ। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে শনিবার এক অনুষ্ঠানে মৃত শ্রমিকদের ওয়ারিশের হাতে বীমার চেক তুলে দেন সংগঠনের সহ সভাপতি এম হারুন-অর-রশীদ। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত শ্রমিকরা হলেন, এস এফ এ্যাপারেলস লিমিটেডের খুকি, সাঙ্গু টেক্স লিমিটেডের মোহাম্মদ নজরুল ইসলাম, ওপেক্স ফ্যাশন লিমিটেডের আলেয়া, সাউদার্ন ডিজাইনার্স লিমিটেডের মো. আব্দুল হাকিম, ড্রেসম্যান অ্যাপারেলস লিমিটেডের মুক্তা আক্তার, হার্ভেস্ট রিচ লিমিটেডের (ইউনিট- ২) হালিমা, হারভেস্ট রিচ লিমিটেডের বানু, প্রগতি ফ্যাশনওয়্যার লিমিটেডের মো. মনির, জয় ফ্যাশন লিমিটেডের মো. আবুল কালাম ও সিন্হা উলওয়্যার লিমিটেডের শোয়েব উদ্দিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিএমইএ ২০০২ সাল থেকে এর সদস্য প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শ্রমিকদের জন্য গ্র"প বীমা করা বাধ্যতামূলক করে। এর আওতায় কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের মৃত্যু হলে তার পরিবার এক লাখ টাকা পাচ্ছে। এছাড়া, স্থায়ীভাবে পঙ্গু হলে এক লাখ এবং আংশিক পঙ্গুত্বের ক্ষেত্রে দেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্র"পবীমা বাধ্যতামূলক করার পর থেকে এ পর্যন্ত ৬১৬টি মৃত্যু দাবির বিপরীতে ৬ কোটি ১৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। আরো কিছু দাবি প্রক্রিয়াধীন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/১৯০৭ ঘ.