২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি অর্থবছরে ৩২টি বাণিজ্য মেলা ও প্রদর্শনীতে অংশ নেবে ইপিবি

বাংলাদেশী পণ্যের নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে চলতি অর্থবছরে ৩২টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ ও একক বাণিজ্য প্রদর্শনীর আয়োজন করবে রপ্তানি উন্নয়ন বুরে‌্য (ইপিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 01:19 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশী পণ্যের নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে চলতি অর্থবছরে ৩২টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ ও একক বাণিজ্য প্রদর্শনীর আয়োজন করবে রপ্তানি উন্নয়ন বুরে‌্য (ইপিবি)। বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার ইপিবির ব্যবস্থাপনা পর্ষদের ১২২তম সভায় এ সিদ্ধান্ত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফায়জুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। সভায় জানানো হয়, গত তিন অর্থবছরে ইপিবি'র ব্যবস্থাপনায় বিশ্বের বিভিন্ন দেশে ৭১টি আন্তজার্তিক মেলায় অংশগ্রহণ ও একক প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ। এসব মেলায় ১৪ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ডলারের রপ্তানি আদেশ পেয়েছেন বাংলাদেশী রপ্তানিকারকরা। আর তিন বছরে পাওয়া গেছে মোট ৩৯ কোটি ১১ লাখ ডলালের রপ্তানি আদেশ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত তিন অর্থবছরে এশিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে আয়োজিত বাণিজ্য মেলায় বাংলাদেশের মোট ১২০৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অন্যান্যের মধ্যে বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. সাহাব উল্লাহ, এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক, বিকেএমএইএ'র সভাপতি ফজলুল হক, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী বেলায়েত হোসেন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/১৯১৩ ঘ.