২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'০৭-০৮ অর্থবছরের সেরা ১০ কর ও ভ্যাটদাতা প্রতিষ্ঠানের নাম প্রকাশ

গত ২০০৭-০৮ অর্থবছরের সেরা ১০ করদাতা এবং সেরা ১০ মূল্য সংযোজন কর (ভ্যাট) দাতা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার সকালে সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ এ তালিকা প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 09:18 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ২০০৭-০৮ অর্থবছরের সেরা ১০ করদাতা এবং সেরা ১০ মূল্য সংযোজন কর (ভ্যাট) দাতা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার সকালে সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ এ তালিকা প্রকাশ করেন। এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ আবদুল মজিদ জানান, সেরা ১০ কর ও সেরা ১০ ভ্যাটদাতা প্রতিষ্ঠানের মত আগামীতে শীর্ষ ১০ কর খেলাপির তালিকাও প্রকাশ করা হবে। ২০০৭-০৮ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি কাজ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন,"এটি একটি গবেষণাসাপেক্ষ বিষয়। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি অনেকগুলো কারণের মধ্যে একটি হতে পারে।" এনবিআরের তালিকা অনুসারে, ২০০৭-২০০৮ অর্থবছরে সেরা করদাতা প্রতিষ্ঠান এবং তাদের প্রদত্ত করের পরিমাণ হল: গ্রামীণ ফোন ৪৩৫ কোটি টাকা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ২২০ কোটি, শেভরন বাংলাদেশ ব্লকস থারটিন অ্যান্ড ফোরটিন লি ১৮০ কোটি টাকা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি ১৬১ কোটি, তিতাস গ্যাস (টিএনডি) কো লি ১৩৬ কোটি, এইচএসবিসি ব্যাংক ১১৮ কোটি টাকা, সাউথ ইস্ট ব্যাংক লিঃ ৮৮ কোটি টাকা, পূবালী ব্যাংক লিঃ ৭৮ কোটি টাকা, সিটি ব্যাংক এনএ লিঃ ৭৬ কোটি এবং প্রাইম ব্যাংক লিঃ ৬৭ কোটি টাকা। সেরা ১০ ভ্যাটদাতা প্রতিষ্ঠান এবং তাদের প্রদত্ত ভ্যাটের পরিমাণ হল- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ২ হাজার ৮২৮ কোটি টাকা, গ্রামীণ ফোন ১ হাজার ৪৩৮ কোটি টাকা, ঢাকা টোব্যাকো ১ হাজার ১৮০ কোটি টাকা , তিতাস গ্যাস ফিল্ড ৭৬৪ কোটি টাকা, সেবা টেলিকম ৬০১ কোটি টাকা, হবিগঞ্জ গ্যাস ফিল্ড ৪৬৫ কোটি টাকা, একটেল ২৭৭ কোটি টাকা, কৈলাসটিলা গ্যাস ফিল্ড ১৯৬ কোটি টাকা, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ১০৫ কোটি টাকা এবং রশিদপুর গ্যাস ফিল্ড ১০১ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এসকে/১৩২৫ঘ.