২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট কটনের ন্যুনতম রপ্তানি মূল্য এক ডলার ৬০ সেন্ট নির্ধারণ

সরকার ওয়েস্ট কটনের ন্যুনতম রপ্তানি মূল্য এক ডলার ৬০ সেন্ট নির্ধারণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 07:26 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সরকার ওয়েস্ট কটনের ন্যুনতম রপ্তানি মূল্য এক ডলার ৬০ সেন্ট নির্ধারণ করেছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, প্রতি কেজি ওয়েস্ট কটন এর নূন্যতম রপ্তানি মূল্য হবে এক ডলার ৬০ সেন্ট। আমদানি ও রপ্তানি আইন ১৯৫০ অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে এ মূল্য নির্ধারণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/১৩২১ঘ.