২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বাজেট বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াবে: অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, নতুন বাজেট বিনিয়োগ উৎসাহিত করবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। সোমবার বাজেট অনুমোদনের ব্যাপারে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে আলোচনা শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, নতুন বাজেট বিনিয়োগ উৎসাহিত করবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। সোমবার বাজেট অনুমোদনের ব্যাপারে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে আলোচনা শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, "বাজেট বাস্তবায়নে সরকারের সামনে দুটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে রাজস্ব আদায় বৃদ্ধি এবং দ্বিতীয়টি হলো বাজেট বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ।" সরকার ইতোমধ্যে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিয়েছে মন্তব্য করে তিনি বলেন এ বাজেট বাস্তবায়নযোগ্য। উপদেষ্টা জানান, প্রস্তাবিত বাজেটের কয়েকটি সংশোধনী শেষে রাষ্ট্রপতি তাতে সম্মতি দিয়েছেন। মির্জ্জা আজিজ বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং দুস্থ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বৃদ্ধি ও কমিউনিটি বিদ্যালয়ের শিক্ষকদের মহার্ঘ ভাতা দেওয়ায় বাজেটে ব্যয় কিছুটা বেড়েছে। অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম গত ৯ জুন ২০০৮-'০৯ অর্থবছরের জন্য ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে কিছু সংশোধনের পর সোমবার রাষ্ট্রপতি তা অনুমোদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/১৮০৯ঘ.