গাজীপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রথম আন্তর্জাতিক মানের তিনস্তর বিশিষ্ট উৎপাদন ভবন নিয়ে যাত্রা শুরু করল র্যাংগস গ্র"পের ওষুধ কারখানা 'ফার্মাশিয়া লিমিটেড'।
ফার্মাশিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন শনিবার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুরে আনুষ্ঠানিকভাবে কারখানার উৎপাদন উদ্বোধন করেন।
তিন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী ফার্মাশিয়া উৎকৃষ্ট মানের ওষুধ তৈরি করছে।
আকতার হোসেন বলেন, "উৎপাদনের শুরুতে ফার্মাশিয়া এন্টিবায়োটিক্স, এন্টি আলসার ও ভিটামিন জাতীয় ৪০টি ওষুধ বাজারে নিয়ে আসছে। অতি শিগগির ইঞ্জেক্টেবল ওষুধও প্রস্তুত করা হবে।"
তিনি বলেন, "ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের একটি দেশের ওষুধ ব্যবসায়ী ফার্মাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে। শিগগিরই আমরা বহির্বিশ্বে বাজার ধরতে পারব।"
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ লোকজন এসে উৎপাদিত ওষুধের মান পরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফার্মাশিয়ার ভাইস চেয়ারম্যান সাচিমি হোসেন, পরিচালক মাহবুবুল গনি, মনসুরুল আলম, কাজী মোস্তাফিজুর রহমান, মো. শাহনেওয়াজ এবং নির্বাহী পরিচালক মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০১ ঘ.
bdnews24