২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক পরিচালকদের মেয়াদ বাড়াতে করার কিছু নেই প্রধান উপদেষ্টার

ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীর কারণে চলতি বছরের অক্টোবরে যেসব বেসরকারি ব্যাংকের উদ্যোক্তা পরিচালককে পদ ছাড়তে হবে তাদের জন্য সময়সীমা আরো দু'বছর বাড়াতে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকে অনুরোধ করেছেন বিভিন্ন ব্যাংকের মালিক ও উদ্যোক্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 04:34 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীর কারণে চলতি বছরের অক্টোবরে যেসব বেসরকারি ব্যাংকের উদ্যোক্তা পরিচালককে পদ ছাড়তে হবে তাদের জন্য সময়সীমা আরো দু'বছর বাড়াতে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকে অনুরোধ করেছেন বিভিন্ন ব্যাংকের মালিক ও উদ্যোক্তারা। তবে প্রধান উপদেষ্টা এ সংক্রান্ত অধ্যাদেশ জারি হয়ে যাওয়ায় তার পে কিছু করা সম্ভব নয় জানিয়ে ব্যাংকগুলোকে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে আলাপ করার পরামর্শ দিয়েছেন। বেসরকারি ব্যাংক উদ্যোক্তা মালিকদের সংগঠন