২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে এডিবি প্রতিনিধিদের সাক্ষাৎ; সন্তোষ প্রকাশ

তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। রোববার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে তার কার্যালয়ে সাাৎ করে বাংলাদেশ সফররত এডিবির একটি প্রতিনিধি দল। সংস্থার নির্বাহী পরিচালক সেবাস্টিয়ান পাউস্ট ছয় সদস্যের ওই প্রতিনিধি দলে নেতৃত্ব দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 12:09 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। রোববার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে তার কার্যালয়ে সাাৎ করে বাংলাদেশ সফররত এডিবির একটি প্রতিনিধি দল। সংস্থার নির্বাহী পরিচালক সেবাস্টিয়ান পাউস্ট ছয় সদস্যের ওই প্রতিনিধি দলে নেতৃত্ব দেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান। তিনি বলেন, "এডিবি বর্তমান সরকারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করার সরকারের উদ্যোগকেও শুভ দিক বলে বর্ণনা করেছে তারা।" নির্বাচনী রোডম্যাপকে সমর্থন করে এর বাস্তবায়নে এডিবির প থেকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দেওয়া হয়েছে বলে প্রেস সচিব জানান। রোডম্যাপ অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকারের আন্তরিকতার কথা প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে জানিয়েছেন। ফখরুদ্দীন আহমদ বলেছেন, শুধু আগামী নির্বাচনই নয় এরপরের নির্বাচনগুলোও যাতে অবাধ ও নিরপে হয়; সে ল্য নিয়েই সরকার কাজ করছে। তিনি এডিবি প্রতিনিধিদের জানিয়েছেন, তথ্য অধিকার অধ্যাদেশ, স্থানীয় সরকার কমিশনসহ বিভিন্ন খাতে যে সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা গণতন্ত্রকে শক্তিশালী করবে। সৈয়দ ফাহিম মুনেম বলেন, "প্রধান উপদেষ্টা দেশের অবকাঠামো উন্নয়ন, গবেষণা এবং দতা বৃদ্ধিতে এডিবির সহায়তা চেয়েছেন। এছাড়া জলবায়ুরর পরিবর্তনজনিক দুর্যোগ মোকাবেলায়ও সংস্থাটির সহায়তা চাওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, পরিবেশ দুষণেরেে ত্র বাংলাদেশের ভূমিকা সবচেয়ে কম হলেও জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ সবচেয়ে বেশি তিগ্রস্ত হচ্ছে।" এডিবির নির্বাহী পরিচালক সেবাস্টিয়ান পাউস্ট বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করার কথা জানিয়ে বলেছেন, বাংলাদেশের মানুষ দেশের উন্নয়ন চায়। জনগণের এ ধরনের মানসিকতা দেশকে এগিয়ে নেওয়ারেে ত্র বড় ধরনের ভূমিকা রাখবে। এডিবির প্রতিনিধি দলটি ১৮ জুন বাংলাদেশ এসেছে। তারা আগামী ২৩ জুন পর্যন্ত থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/আরএ/এমআই/১৮০৪ ঘ.