চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটে কৃষি খাতকে গুরুত্ব দেওয়া হলেও যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কৃষি উৎপাদন বাড়ানো না গেলে দেশে খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য চরম আকার ধারণ করবে। ভবিষ্যতে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশপাশি দারিদ্র্য নিরসনে কৃষি সংস্কার শুরু করা প্রয়োজন।
শনিবার বাংলাদেশ অর্থনীতি সমিতির চট্টগ্রাম চ্যাপ্টারের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সেমিনারে এ কথা বলা হয়।
সেমিনারের প্রথম পর্বে 'খাদ্য দ্রব্যের ক্রমাগত মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের মূল্যস্ফীতি এবং বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ইস্যু' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক অধ্যাপক মইনুল ইসলাম বলেন, "বাজেটে কৃষিকে গুরুত্ব দেওয়া হলেও যে বরাদ্দ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।"
ড. মইনুল ইসলাম লিখিত প্রবন্ধে বলেন, "দেশে খাদ্য সংকটের পাশাপাশি উচ্চ মূল্য ও অর্থনৈতিক স্থবিরতার এ ধারা চলতে থাকলে প্রান্তিক জনগোষ্ঠী নীরব দুর্ভিক্ষের শিকার হবে।"
তিনি বাস্তবতাকে মেনে নিয়ে বিভিন্ন মেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
ড. মইনুল বলেন, "কৃষি উৎপাদন বাড়ানো না গেলে দেশে খাদ্য নিরাপত্তা ও দারিদ্র চরম আকার ধারণ করবে। ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও দারিদ্র্য নিরসনে অবিলম্বে কৃষি সংস্কার শুরু করা প্রয়োজন।"
তিনি বলেন, খাদ্য নিরাপত্তা তাৎক্ষণিক কোন বিষয় নয়। এটি দীর্ঘমেয়াদি ইস্যু। এটি নিশ্চিত করতে না পারলে দেশে দারিদ্র্য বেড়ে যাবে।
দ্রব্যমূল্যের দাম সহনীয় মাত্রায় রাখতে বেসরকারি খাতের পাশাপাশি সরকারি চ্যানেলে খাদ্য দ্রব্যের আমদানি, বাফার স্টক গড়ে তোলা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি আমদানি ও রপ্তানির ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তিনি জোর দেন।
আমদানি ও রপ্তানির ব্যবধান কমাতে এবং মূদ্রাস্ফীতি রোধে তিনি অপ্রয়োজনীয় বিলাসদ্রব্য আমদানির উপর নিয়ন্ত্রণ আরোপের পরামর্শ দেন।
ড. মইনুল বলেন, "সত্যিকার অর্থে জনগণের সরকার ক্ষমতায় না এলে এবং রাষ্ট্রের চরিত্র পরিবর্তন না হলে দারিদ্র্য কমবে না। সাধারণ মানুষের জীবনযাত্রার মানের উন্নতি ঘটবে না।"
এজন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত গণপ্রতিনিধিত্বমূলক সরকারের প্রয়োজনীয়তার উপর তিনি গুরুত্বারোপ করেন।
সমিতির সাবেক সভাপতি বলেন, "বর্তমান সরকার আসার পর দূর্নীতি বন্ধ হয়ে যাবে বলে সাধারণ মানুষ আশা করলেও বাস্তবে তা হয়নি। ১/১১ এর পর দূর্নীতির হার বরং বেড়ে গেছে।"
'সিস্টেমেটিক' দূর্নীতিও বৃদ্ধি পেয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সেমিনারে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারাকাত বলেন, "জনগণই ক্ষমতার কেন্দ্রবিন্দু- এটিকে রাষ্ট্রীয় দর্শন হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। দেশের উন্নয়নের দর্শন নিয়ে নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রান্তিক জনগণের কল্যাণের বিষয়টি বেশি গুরুত্বের দাবি রাখে।"
তিনি বলেন, "সা
bdnews24