ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশাল অঙ্কের বাজেট ঘাটতি মেটাতে আগামী ২০০৮-০৯ অর্থবছরে ব্যাংক ব্যবস্থা রেকর্ড পরিমাণ ঋণ নেয়ার প্রস্তাব করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
মোট ঘাটতি ৩০ হাজার ৫৮০ কোটি টাকার বিপরীতে ব্যাংক ব্যবস্থা থেকে ১৩ হাজার ৪৯৮ কোটি টাকার ঋণ নেওয়ার প্রস্তাব করা হয় অর্থ উপদেষ্টার সোমবারের বাজেট বক্তৃতায়।
এর আগে কখনই বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে এতো ঋণ নেয়া হয়নি।
ঘাটতির বাকি অর্থের জন্য বৈদেশিক ঋণসহ অভ্যন্তরীণ ক্ষেত্রের বিভিন্ন বিভিন্ন উৎসের ওপর নির্ভর করতে হবে সরকারকে। এর মধ্যে আগামী অর্থবছরে ১১ হাজার ৪৫৭ কোটি টাকা বৈদেশিক ঋণ নেওয়ার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা।
চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয় ৭ হাজার ২৫৩ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ১০ হাজার ৩৯৮ কোটি টাকা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/২২০৩ ঘ.
bdnews24