২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যা কিছুর দাম বাড়তে বা কমতে পারে

২০০৮-০৯ অর্থবছরের বাজেটে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম যে শুল্ক কাঠামো প্রস্তাব করেছেন তাতে সিগারেট, বিড়ি, গুল, জর্দা ও বিলাসবহুল গাড়ির দাম বাড়তে পারে। কমতে পারে আমদানি করা খেজুর, ওষুধ হিসেবে ব্যবহৃত ইনহেলার, লৌহজাত নির্মাণসামগ্রী, সাধারণ মাইক্রোবাসের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম যে শুল্ক কাঠামো প্রস্তাব করেছেন তাতে সিগারেট, বিড়ি, গুল, জর্দা ও বিলাসবহুল গাড়ির দাম বাড়তে পারে। কমতে পারে আমদানি করা খেজুর, ওষুধ হিসেবে ব্যবহৃত ইনহেলার, লৌহজাত নির্মাণসামগ্রী, সাধারণ মাইক্রোবাসের দাম। (সংশোধিত) শুল্ক হার কমানোয় কম্পিউটার সামগ্রী কৃষি যন্ত্রাংশের দামও কিছুটা কমতে পারে। বাজেট প্রস্তাবে ছাপার কাগজের আমদানি শুল্ক কমানো হলেও ছাপানো কাগজের শুল্কহার বাড়ানোর কথা বলা হয়েছে। এ কারণে আমদানি করা বই ও পত্রপত্রিকার দাম কিছুটা বাড়তে পারে। স্যাটেলাইট চ্যানেল ডিস্ট্রিবিউটরদের সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় কেবল টিভি সংযোগের ভাড়াও বাড়তে পরে। বাজেটে খাদ্য, সার ও ওষুধ আমদানিতে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধা বহাল রাখার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। বাড়তে পারে প্রস্তবিত বাজেটে 'বিলাসবহুল অথচ অপ্রয়োজনীয়' যানবাহন আমদানি নিরুৎসাহিত করতে উচ্চতর সিসি'র যানবাহনের সম্পূরক শুল্ক যথাক্রমে ৬০, ১০০, ২৫০ ও ৩৫০ শতাংশে পুনর্বিন্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। সিগারেটের কাঁচামালের ওপর ৬০ শতাংশ সম্পূরক শুল্ক এবং সিগারেটের প্যাকেট তৈরিতে ব্যবহৃত কাগজের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ, জর্দা ও গুল মূল্য সংযোজন করের আওতায় আনা এবং সিগারেটের মূল্যস্তর, বিড়ির শুল্ক হার ও সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। ছাপানো কাগজের ওপর আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করতে বলা হয়েছে। 'অনেকক্ষেত্রে দেশজ সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ নয়' এই বিবেচনায় আমদানি করা শিশুতোষ ছবির বই ও ছবি আঁকার বইয়ের ওপর আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। স্যাটেলাইট চ্যানেল ডিস্ট্রিবিউটরদের ক্ষেত্রে বিদ্যমান সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। কমতে পারে অর্থ উপদেষ্টা বাজেটে কাঁচামাল ও যাত্রী পরিবহনে ব্যবহৃত ১৫০০ থেকে ১৮০০ সিসি'র সাধারণ মাইক্রোবাসের ওপর সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন। একটি গাড়ি রিকন্ডিশনড হিসাবে বিবেচিত হওয়ার শর্ত পুননির্ধারণ করার প্রস্তাব করেছেন তিনি। এ ক্ষেত্রে গাড়ির প্রথম রেজিস্ট্রেশনের তারিখ থেকে রেজিস্ট্রেশন বাতিলের মধ্যবর্তী সময় কমপক্ষে ৩৬৫ দিন হতে হবে এবং এই সময়ে গাড়িটি ন্যূনতম ১০০০ কিলোমিটার চলতে হবে। রিকন্ডিশনড গাড়ি কেনা-বেচার ক্ষেত্রে ডিলার্স কমিশন ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করারও প্রস্তাব করা হয়েছে। এ ধরনের যানবাহন জনগণের কাছে সহজলভ্য করার জন্য বছরভিত্তিক অবচয় পুনর্বিন্যাস করে যথাক্রমে ৫, ১০, ২০ ও ৩০ শতাংশ করার প্রস্তাব করছেন অর্থ উপদেষ্টা। কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী আমদানির ক্ষেত্রে রেয়াতি শুল্ক ৫ শতাংশত থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। এছাড়া বিশেষ শুল্ক সুবিধায় আমদানি করা ট্যাক্সি ক্যাব আট বছর ব্যবহৃত হওয়ার পর রেয়াতি শুল্ককরের ২০ শতাংশ পরিশোধ করে সাধারণ পরিবহন হিসেবে হস্তান্তর ও রেজিস্ট্রেশনের সুযোগ দেয়ার প্রস্তাব করা হয়েছে। বাজেটে এমএস বার ও রড আমদানির ওপর বর্তমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর প্রত্যাহার করে লৌহজাত নির্মাণসামগ্রীর কাঁচামালের (মেল্টিং স্ক্র্যাপ ও রি-রোলেবেল স্ক্র্যাপ) ওপর নির্দিষ্ট শুল্ক আরোপের কথা বলা হয়েছে। ছাপার কাজে ব্যবহৃত কাগজের ওপর শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করার প্রস্তাব করেছেন উপদেষ্টা। এতে করে নিউজপ্রিন্ট ও দেশে ছাপা বইয়ের দাম কমতে পারে। খেজুর আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করতে বলা হয়েছে। ওষুধ হিসেবে ব্যবহৃত ইনহেলার একচুয়েটরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি এর ওপর থেকে সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) মেশিনের আমদানির ক্ষেত্রে বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর, ৩ শতাংশ অগ্রিম আয়কর ও ১ দশমিক ৫ শতাংশ অগ্রিম মূল্য সংযোজন কর মওকুফের প্রস্তাব করা হয়েছে। এর ফলে ইসিআর মেশিন আমদানির ওপর কোনো শুল্ককর প্রযোজ্য হবে না। দেশে ফেরার সময় প্রবাসীদের সঙ্গে করে আনা সাধারণমানের ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি শুল্ককর ছাড়াই খালাসের সুবিধা দিতে ব্যাগেজ রুলের সংশোধন প্রস্তাব করেছেন উপদেষ্টা। হাতে তৈরি বিস্কুট উৎপাদন এবং হাতে চালিত তাঁতে কৃত্রিম আঁশ ও সুতার তৈরি ফেব্রিক্স উৎপাদনে মূল্য সংযোজন কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। পোলট্রি অথবা গবাদিপশুর খাদ্যের মতো মৎস্য খাদ্যের ক্ষেত্রেও সব ধরনের শুল্ক প্রত্যাহার করতে বলা হয়েছে। উপদেষ্টা বলেছেন, মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে রেয়াতি শুল্কহার ৫ শতাংশ থেকে কমে ৩ শতাংশ হবে। সেচপা