২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রামের জন্য ২৩ শতাংশ বেশি বরাদ্দের প্রস্তাব

২০০৮-০৯ অর্থবছরের বাজেটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য আগের অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২৩ শতাংশ বেশি বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 12:58 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য আগের অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২৩ শতাংশ বেশি বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। সোমবার নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। প্রস্তাবিত বাজেটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫৭৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়। ২০০৭-০৮ অর্থবছরের সংশোধিত বাজেটে এ মন্ত্রণালয়ে বরাদ্দের পরিমাণ ছিল ৪৬৯ কোটি টাকা। বাজেট বক্তৃতায় উপদেষ্টা বলেন, "পার্বত্য অঞ্চলে পাড়াকেন্দ্র কর্মসূচির আওতায় শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও পানি সরবরাহ, পুষ্টি, মা ও শিশুর পরিচর্যা কার্যক্রম পরিচালিত হচ্ছে।" তিনি বলেন, "পল−ী উন্নয়ন প্রকল্পের আওতায় সেখানে ঋণ, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে যা আগামী বছরেও অব্যাহত থাকবে।" তবে পার্বত্য অঞ্চলে তিনটি উন্নয়ন সহায়তা কার্যক্রমে বরাদ্দ আগের চেয়ে কমিয়ে ৮০ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। চলতি ২০০৭-০৮ অর্থবছরের সংশোধিত বাজেটে এ ক্ষেত্রে বরাদ্দ ছিল ১০৫ কোটি টাকা। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসএনডি/১৮৫৮ ঘ.