২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাখ কোটি টাকার বাজেটে ভর্তুকি ১৫ শতাংশ

আগামী ২০০৮-০৯ অর্থবছরে জ্বালানি তেল, খাদ্য, সারসহ বেশ কয়েকটি খাতে ১৪ থেকে ১৫ শতাংশ ভর্তুকি বরাদ্দ রেখে প্রায় এক লাখ কোটি টাকার বাজেট ঘোষণা হচ্ছে সোমবার। এবার ভর্তুকির পরিমাণ চলতি অর্থবছরের চেয়ে তিন গুণেরও বেশি বাড়ানো হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র প্রতিবেদক আবদুর রহিম হারমাছিকে জানিয়েছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 02:59 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০০৮-০৯ অর্থবছরে জ্বালানি তেল, খাদ্য, সারসহ বেশ কয়েকটি খাতে ১৪ থেকে ১৫ শতাংশ ভর্তুকি বরাদ্দ রেখে প্রায় এক লাখ কোটি টাকার বাজেট ঘোষণা হচ্ছে সোমবার। নতুন বাজেটে ভর্তুকির পরিমাণ চলতি অর্থবছরের চেয়ে তিন গুণেরও বেশি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। রোববার দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবারের বাজেটের মোট আকার হবে এক লাখ কোটি টাকার সামান্য কম। এর মধ্যে ১৪ থেকে ১৫ শতাংশ অর্থাৎ ১৪ হাজার থেকে ১৫ হাজার কোটি টাকা জ্বালানি তেল, খাদ্য, সারসহ অন্যান্য খাতে ভর্তুকি হিসেবে বরাদ্দ রাখা হবে। যা চলতি ২০০৭-০৮ অর্থবছরের বরাদ্দের চেয়ে তিনগুণের বেশি।" চলতি অর্থবছরের বাজেট পর্যালোচনা করে দেখা যায়, জ্বালানি তেলসহ বিভিন্ন খাতে ভতুর্কি বাবদ বরাদ্দ ছিল ৪ হাজার ১৯৯ কোটি টাকা। অবশ্য বন্যা ও সিডরসহ বিভিন্ন কারণে বছর শেষে ভর্তুকির পরিমাণ ১২ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধি, বিশ্বখাদ্য পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগকে বাজেট প্রণয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, "যে মুহূর্তে আমরা বাজেট দিতে যাচ্ছি তখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে ১৩৯ ডলার হয়েছে। একদিনের ব্যবধানে প্রতি ব্যারেল তেলের দাম বেড়েছে ১০ ডলারের বেশি। তবে পারিপাশ্বিক অবস্থা বিবেচনায় রেখে আমরা এখনো তেলের দাম বাড়াইনি।" অর্থনীতি চাপের মধ্যে থাকলেও সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি- জানান তিনি। তত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা হিসেবে এ নিয়ে দ্বিতীয়বার বাজেট ঘোষণা করবেন আজিজুল ইসলাম। উপদেষ্টার বাজেট বক্তৃতা সোমবার বিকেল ৩টায় সব সরকারি ও বেসরকারি বেতার ও টেলিভিশনে স