২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বেসরকারি আইআইজি চালু হচ্ছে ২৫ জুন

টেলিযোগাযোগ খাতে বেসরকারি অংশগ্রহণের একটি নতুন দ্বার উন্মোচিত হচ্ছে ২৫ জুন। এদিন থেকে চালু হচ্ছে দেশের প্রথম বেসরকারি আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি)। প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রামে দু'টি পয়েন্ট অব প্রেজেন্স (পিওপি) চালু করা হবে পরে যা আরো সম্প্র্রসারণ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন মারুফ মল্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2008, 10:50 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

মারুফ মল্লিক, টেলিকম প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রথম বেসরকারি আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ২৫ জুন থেকে চালু হচ্ছে। ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লি. এর চেয়ারম্যান এ মান্নান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রামে দু'টি পয়েন্ট অব প্রেজেন্স (পিওপি) চালু করা হবে। পরবর্তী সময়ে তা আরো স