২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুজব ছড়িয়ে গার্মেন্টস কারখানায় ভাঙচুর করা হয়েছে: বিজিএমইএ

গুজবকে কেন্দ্র করে আশুলিয়ায় গার্মেন্টস কারখানায় ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বিজিএইএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 04:05 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম)- গুজবকে কেন্দ্র করে আশুলিয়ায় গার্মেন্টস কারখানায় ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বিজিএইএ। মঙ্গলবার রাতে পাঠানো বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুলিয়ায় শারমিন গ্র"পের কারখানার অপারেটর রুপালী ট্রাকের ধাক্কায় আহত হন। কিন্তু একটি ষড়যন্ত্রকারী মহল ট্রাকের নিচে চাপা পড়ে পোশাক শিল্পের দুজন কর্মী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে ওই এলাকার ৪০/৫০টি রপ্তানিমুখী কারখানায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "প্রকৃত তথ্য হচ্ছে, অপারেটর রুপালী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।" বিজিএমএই'র সচিব ফসিহুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, "প্রকাশ্য দিবালোকে এ কারখানাগুলোতে হামলার ঘটনা ঘটলেও সরকারের আইন-শৃঙ্খলা রক্ষবাহিনী কোনো ব্যবস্থা নেয়নি। অথচ যে কোনো শিল্পের নিরাপত্তা বিধানের দায়িত্ব সরকারের। এর আগেও পোশাক কারখানায় এ ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু বার বার তাগাদা দেওয়ার পরও ওই য়ড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি।" এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে একদিকে যেমন ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, অন্যদিকে রপ্তানিকারকদেরও এ ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচবি/২১৫৮ ঘ.