২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট কাটাতে সরকারের কাছে ১৯০৫ কোটি টাকা চেয়েছে পেট্রোবাংলা

অর্থ সঙ্কট কাটাতে সরকারের কাছে ১৯০৫ কোটি টাকা চেয়েছে পেট্রোবাংলা। রাষ্ট্রীয় এ সংস্থার চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য জানিয়েছেন। পর্যাপ্ত অর্থ না থাকায় বিদেশি কোম্পানিগুলো থেকে কেনা গ্যাসের দাম মেটাতে পারছে না পেট্রোবাংলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 06:12 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- অর্থ সঙ্কট কাটাতে সরকারের কাছে ১৯০৫ কোটি টাকা চেয়েছে পেট্রোবাংলা। রাষ্ট্রীয় এ সংস্থার চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য জানিয়েছেন। পর্যাপ্ত অর্থ না থাকায় বিদেশি কোম্পানিগুলো থেকে কেনা গ্যাসের দাম মেটাতে পারছে না পেট্রোবাংলা। আর ভর্তুকি দিয়ে চলতে হলে এ দাম মেটানো সম্ভব নয় বলেই মনে করেন জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম। পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর কাছ থেকে গ্যাস কেনা বাবদ প্রতিমাসে ২৫০ কোটি টাকা পরিশোধ করতে হয়। আর্থিক সঙ্কটের কারণে মে মাসের বিল পরিশোধে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বেশি দামে গ্যাস কিনে কম দামে বিক্রির কারণে পেট্রোবাংলাকে প্রতি মাসে ৮০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলে কর্মকর্তারা জানান। অর্থ সঙ্কটের কথা স্বীকার করে পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘাটতি পূরণের জন্য গত সপ্তাহে সরকারের কাছে ১৯০৫ কোটি টাকা চেয়েছি। এছাড়াও সঙ্কটের সাময়িক সমাধান হিসেবে কিছুদিন আগে সরকারের কাছে ১ হাজার কোটি টাকা চাওয়া হয়েছিল। তবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত পাওয়া যায়নি।" পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, বেশি দামে গ্যাস কিনে কম দামে বিক্রি করায় সংস্থাটির ঘাটতির পরিমাণ দিন দিন বাড়ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে প্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপম ম তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পেট্রোবাংলা চরম আর্থিক সঙ্কটে আছে। সংস্থাটির যে রাজস্ব আয় হচ্ছে তা দিয়ে বিদেশি তেল কোম্পানিগুলোর বিল মেটানো সম্ভব নয়। এভাবে ভর্তুকি দিয়ে চলতে থাকলে ভবিষ্যতে পেট্রোবাংলা আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর বিল পরিশোধ করতে পারবে না।" বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে পেট্রোবাংলা প্রতি হাজার ঘনফুট গ্যাস সর্বোচ্চ ২৪০ টাকা থেকে সর্বনিম্ন ১২০ টাকায় কিনে থাকে। তবে বাপেক্সসহ অন্য দুটি দেশি কোম্পানির কাছ থেকে একই পরিমাণ গ্যাস কেনে ৭ টাকায়। তবে দেশি কোম্পানিগুলোর গ্যাসের দাম বাড়ছে। জুলাই মাস থেকে দেশি কোম্পানিগুলোর কাছ থেকে ২৫ টাকায় প্রতি হাজার ঘনফুট গ্যাস কিনবে পেট্রোবাংলা। ২০১০ সাল থেকে কিনবে ৫০ টাকায়। বিদেশি কোম্পানিগুলোর মধ্যে (আইওসি) পেট্রেবাংলাকে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ করে শেভরন। বিবিয়ানা, জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন ৭১৫ মিলিয়ন ঘনফুট সরবরাহ করে তারা। নাইকো ফেনী গ্যাস ক্ষেত্রে প্রতিদিন ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে। টলে