২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন অর্থ বছরের জন্য ৩০ লাখ টন খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা

আগামী অর্থ বছর ৩০ লাখ টন খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এরমধ্যে অভ্যন্তরীণ বাজার থেকে সংগ্রহ করা হবে ১৪ লাখ ৫০ হাজার টন। ১৩ লাখ টন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হবে। বাকি আড়াই লাখ টন খাদ্য বিভিন্ন দেশ ও দাতা সংস্থার কাছ থেকে সাহায্য হিসেবে পাওয়া যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থ বছর ৩০ লাখ টন খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এরমধ্যে অভ্যন্তরীণ বাজার থেকে সংগ্রহ করা হবে ১৪ লাখ ৫০ হাজার টন। ১৩ লাখ টন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হবে। বাকি আড়াই লাখ টন খাদ্য বিভিন্ন দেশ ও দাতা সংস্থার কাছ থেকে সাহায্য হিসেবে পাওয়া যাবে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে খাদ্য পরিধারন মনিটরিং কমটির বৈঠক শেষে ভারপ্রাপ্ত খাদ্য সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন বাজেটে ৩০ লাখ টন খাদ্য মজুদের জন্য অর্থ বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে। অর্থ উপদেষ্টা এ ব্যাপারে ইতিবাচক সারা দিয়েছেন।" মোল্লা ওয়াহেদুজ্জামান জানান, যে ১৩ লাখ টন খাদ্য আমদানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার মধ্যে ৫ লাখ টন চাল ও ৮ লাখ টন গম। যে আড়াই লাখ টন খাদ্য সাহায্য হিসেবে আসবে বলে ধরা হয়েছে তার মধ্যে ২ লাখ টন গম ও ৫০ হাজার টন চাল। আর স্থানীয়ভাবে যে ১৪ লাখ ৫০ হাজার টন খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার মধ্যে ৫০ হাজার টন গম। বোরোর বাম্পার ফলন হওয়ার পরও চালের দাম কেন কমছে না