রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উত্তরাঞ্চলীয় শহর পাবনায় কর্মরত একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল্লাহ আল আসাদ সবসময়ই টাকা তুলতে চান অটোমেটেড টেলার মেশিন (এটিএম)-এর মাধ্যমে। তার ডেভিট কার্ডটিও একটি বহুজাতিক ব্যাংকের। কিন্তু পাবনায় ওই ব্যাংকের কোনও এটিএম বুথ নেই। তাই আসাদকে এটিএমে টাকা তুলতে যেতে হয় বগুড়ায়।
আসাদ বললেন, "সব দিক বিবেচনায় এটিএমে টাকা তোলা অনেক স্বচ্ছন্দের। যখন-তখন টাকা তোলা যায়, এমনকি ছুটির দিনেও। তবে অসুবিধা একটাই- ঢাকার বাইরে বুথ নেই বললেই চলে।"
সবগুলো জেলা শহরে এটিএম বুথ চালু হলে ভালো হয় বলে মনে করেন আসাদ।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশে এটিএমের ব্যবহার বাড়ছে দ্রুতগতিতে। গত এক বছরে বুথের সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ হয়েছে। তবে এর অধিকাংশই ঢাকায়। বিভিন্ন ব্যাংক যৌথভাবেও পরিচালনা করছে এটিএম বুথ। ঢাকার বাইরে গুটিকয়েক শহর ছাড়া কোথাও নেই এটিএম বুথ। আর রাষ্ট্রায়াত্ত চারটি ব্যাংকের মধ্যে দুটি এটিএম সুবিধা দিলেও তা প্রয়োজনের তুলনায় নগন্য।
কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এর সহকারী পরিচালক (নীতি শাখা) মুনিরা ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত দেশে এটিএম বুথের সংখ্যা ছিল ৫৬০টি। আর ২০০৭ সালের মার্চে ছিল ২৯২টি বুথ। এর অধিকাংশই ঢাকায়।
তিনি বলেন, "গত মার্চ পর্যন্ত দেশি-বিদেশি ১৬টি ব্যাংক এককভাবে এবং ২৪টি ব্যাংক যৌথভাবে এটিএম বুথ পরিচালনা করছে।"
বাংলাদেশে ৩২টি বেসরকারি ব্যাংক, ১০টি বিদেশি ব্যাংক, চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং সরকার নিয়ন্ত্রিত বিশেষায়িত পাঁচটি ব্যাংক রয়েছে।
কয়েকটি ব্যাংক নিয়ে যৌথভাবে এটিএম বুথ পরিচালনা করছে বেসরকারি দুটি প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস লিমিটেডের 'কিউ ক্যাশ' এবং ইউনাইটেড গ্র"প ও আইএফএস ইন্টারন্যাশনাল
bdnews24