২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ মাসে এডিপি'র ৫৪ শতাংশ বাস্তবায়িত

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) ৫৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত অর্থ বছরের একই সময়ে সংশোধিত এডিপি'র ৫৩ শতাংশ বাস্তবায়ন হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) ৫৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত অর্থ বছরের একই সময়ে সংশোধিত এডিপি'র ৫৩ শতাংশ বাস্তবায়ন হয়েছিল। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে এক হাজার ৫৭ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে বলে জানান তিনি। এবার সংশোধিত এডিপি'র পুরোটা বাস্তবায়ন সম্ভব হবে কি না-এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "পুরোটা বাস্তবায়ন হবে কি না- তা বলা সম্ভব নয়। তবে গতবারের চেয়ে যে বেশি বাস্তবায়ন হবে তা বলতে পারি। নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও ঠিকাদারদের কাজে অনীহা, বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা কারণে এবার এডিপি বাস্তবায়ন বিঘি