ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি ব্যাংকে আমানতকারীদের মধ্যে থেকে দুজন পরিচালক নিয়োগের নির্দেশনা থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো আমানতকারীদের বাইরে থেকেও ওই দুই পরিচালক নিয়োগ দিতে পারবে। তবে কোন কোন ক্ষেত্রের ব্যক্তিরা নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবেন সেটি চূড়ান্ত হয়নি।
মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে বৃহস্পতিবার বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) নেতাদের সঙ্গে বৈঠকে কঠোর অবস্থান নমনীয় করেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা।
বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহম্মেদ সাংবাদিকদের বলেন, "বেসরকারি ব্যাংকগুলোতে ১৩ জন পরিচালকের বাইরে আমানতকারীদের মধ্যে থেকে দুজন পরিচালক নিয়োগ দেওয়ার জন্য এর আগে নীতিমালা জারি করা হয়েছিল। কিন্তু ব্যাংক উদ্যোক্তাদের আপত্তির কারণে এখন দুজন 'স্বতন্ত্র পরিচালক' নিয়োগ দেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে।"
কেন্দ্রীয় ব্যাংক আগের অবস্থান থেকে সরে আসছে কিনা- প্রশ্নের জবাবে গভর্নর বলেন, "আসলে বিষয়টি ওরকম নয়। ব্যাংক মালিকরা আপত্তি জানিয়েছিলেন, তাই সার্বিক বিষয় বিবেচনা করে দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে।"
বিএবি'র চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, "আমাদের অনুরোধে দুজন 'স্বতন্ত্র পরিচালক' নিয়োগের ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক সাড়া দিয়েছে। কোন পদ্ধতিতে তাদের নিয়োগ হবে তা পরে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা করে ঠিক হবে।"
বেসরকারি ব্যাংকগুলোতে আমানতকারীদের স্বার্থরক্ষার জন্য স
bdnews24