২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপত্র মূল্যায়ন কমিটির ২ সদস্য বদলাতে বলেছে পেট্রোবাংলা

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে জমা পড়া দরপত্র বাছাই কমিটির দু'জন সদস্য পরিবর্তনের জন্য বলেছে তেল গ্যাস খনিজ সম্পদ করপোরেশন- পেট্রোবাংলা। পেট্রোবাংলা থেকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে বলা হয়, দরপত্র মূল্যায়নে গঠিত কমিটির দু'জন সদস্য বৈঠকগুলোতে অনুপস্থিত ছিলেন। অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের এ দু'সদস্যের পরিবর্তে নতুন সদস্য অর্ন্তভুক্ত করতে বলা হয়েছে ওই চিঠিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 01:51 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে জমা পড়া দরপত্র বাছাই কমিটির দু'জন সদস্য পরিবর্তনের জন্য বলেছে তেল গ্যাস খনিজ সম্পদ করপোরেশন- পেট্রোবাংলা। পেট্রোবাংলা থেকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে বলা হয়, দরপত্র মূল্যায়নে গঠিত কমিটির দু'জন সদস্য বৈঠকগুলোতে অনুপস্থিত ছিলেন। অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের এ দু'সদস্যের পরিবর্তে নতুন সদস্য অর্ন্তভুক্ত করতে বলা হয়েছে ওই চিঠিতে। ৭ মে দরপত্র উন্মুক্ত করার পর এ কমিটি কাজ শুরু করে। বর্তমানে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া চলছে। পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দু জন সদস্য বৈঠকে আসেননি। তাদের পরিবর্তে নতুন সদস্য দেওয়ার কথা বলা হয়েছে। এতে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় কোনো সমস্যা হবে না। ৩১ মে'র মধ্যেই মূল্যায়ন শেষ হবে।" এ বছর ১৫ ফেব্র"য়ারি ২৮টি ব্লকের জন্য পেট্রোবাংলা দরপত্র আহ্বান করে। ৭ মে দরপত্র জমা দেওয়ার শেষ দিনে ১৫টি ব্লকের জন্য ২২টি দরপত্র জমা পড়ে। এতে সাতটি কোম্পানি প্রায় এক হাজার ৬৯১ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। তেল গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের সমুদ্র এলাকাকে ২৮টি ব্ল