২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ কেজি স্বর্ণ বিক্রি করবে কেন্দ্রীয় ব্যাংক

২১ কেজি স্বর্ণ বিক্রির জন্য বুধবার দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের মহাব্যবস্থাপক এবতাদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক এর মজুদে থাকা বিভিন্ন ধরনের প্রায় ২১ কেজি স্বর্ণ/স্বণালংকার (পাথর/পাথরবিহীন) কিনতে আগ্রহী লাইসেন্সধারী স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 02:13 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ কেজি স্বর্ণ বিক্রির জন্য বুধবার দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের মহাব্যবস্থাপক এবতাদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক এর মজুদে থাকা বিভিন্ন ধরনের প্রায় ২১ কেজি স্বর্ণ/স্বণালংকার (পাথর/পাথরবিহীন) কিনতে আগ্রহী লাইসেন্সধারী স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হচ্ছে। দরপত্র দাখিলের নির্ধারিত ফরম মহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক, মতিঝিল কার্যালয় থেকে ২৯ মে তারিখের মধ্যে একশ টাকা দিয়ে কেনা যাবে। দরপত্র কেনার পর ব্যবসায়ীরা আগামী ১ জুন স্বর্ণের শুদ্ধতা যাচাই করতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দরপত্রে উল্লেখ করা দামের ১ দশমিক ৫ শতাংশ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারসহ নির্ধারিত ফরম ২ জুন দুপুর ১টার মধ্যে টেন্ডার বাক্সে ফেলতে হবে। একই দিন দুপুর আড়াইটায় দরপত্র বাক্স খোলা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/২০০৯ ঘ.