২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিসিকে ১০০০ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার

তেল আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে ১০০০ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। জ্বালানি সচিব মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তেল আমদানির জন্য বিপিসি ১৮০০ কোটি টাকা ঋণ চেয়েছিল। এর মধ্যে ১০০০ কোটি টাকা পাওয়া গেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 11:07 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে ১০০০ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। জ্বালানি সচিব মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তেল আমদানির জন্য বিপিসি ১৮০০ কোটি টাকা ঋণ চেয়েছিল। এর মধ্যে ১০০০ কোটি টাকা পাওয়া গেছে।" জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার অর্থ মন্ত্রণালয় এ ঋণ মঞ্জুর করে। এ অর্থ শুধু বিদেশ থেকে তেল আমদানির জন্য ব্যবহার করা যাবে। এই ঋণের ওপর বার্ষিক তিন শতাংশ হারে সুদ দিতে হবে বিপিসিকে। একই শর্তে গত এপ্রিল মাসে বিপিসিকে আরো ১০০০ কোটি টাকা ঋণ দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমাগত বাড়তে থাকায় শোচনীয় অর্থ সঙ্কটে রয়েছে বিপিসি। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছে ১২৪ ডলারে। আর বেশি দামে কিনে দেশে কম দামে বিক্রি করতে গিয়ে বিপিসিকে বিপুল অঙ্কের ভর্তুকি গুণতে হচ্ছে। আন্তর্জাতিক বাজার দর হিসেবে বিপিসিকে এখন প্রতি লিটার ডিজেলে ৩৫ টাকা ও কেরোসিনে ৩৪ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। আগে অকটেন বিক্রি করে লাভ করতো বিপিসি। এখন অকটেনেও ভর্তুকি দিতে হচ্ছে। বিপিসি আশঙ্কা করছে, এ অবস্থা চলতে থাকলে বছরের শেষ নাগাদ ঘাটতির পরিমাণ ১১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। আন্তর্জাতিক বাজারে দাম আরও বাড়লে ঘাটতিও বাড়বে। এই ঘাটতি মোকাবেলার জন্য স