ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, আগামী অর্থ বছরের বাজেটে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হবে সাড়ে ৬ শতাংশ। ১২ মাসের গড় হিসাবে মূল্যস্ফীতির হার ধরা হবে ৯ শতাংশ।
রোববার রাজধানীর শেরে-বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন অর্থ বছরের বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, নতুন বাজেটে প্রকৃত জিডিপি (৬ দশমিক ৫ শতাংশ) ও গড় মূল্যস্ফীতি (৯ শতাংশ) যোগ করে (১৫ দশমিক ৫ শতাংশ) তার সঙ্গে আরও দেড় শতাংশ যোগ করে রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ শতাংশ।
চলতি অর্থ বছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয় ৭ শতাংশ। গড় মূল্যস্ফীতি ধরা হয় ৬ শতাংশ। বাজেটে এনবিআর নিয়ন্ত্রিত খাতগুলো থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪৩ হাজার ৮৫০ কোটি টাকা।
তবে চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কোনো আশা নেই। স
bdnews24