২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ২৫ কোটি ডলার বিনিয়োগ করছে ওয়ারিদ

গ্রাহক সেবার মান বাড়াতে আরও ২৫ কোটি ডলার বিনিয়োগ করছে ওয়ারিদ টেলিকম। এ নিয়ে বাংলাদেশে এই মোবাইল ফোন সেবা দানকারী প্রতিষ্ঠানটির বিনিয়োগের পরিমাণ ৭৫ কোটি ডলার হবে বলে জানিয়েছেন ওয়ারিদ টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনীর ফারুকী। ওয়ারিদ টেলিকমের এক বছর পূর্তি উপলক্ষে শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 01:35 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহক সেবার মান বাড়াতে আরও ২৫ কোটি ডলার বিনিয়োগ করছে ওয়ারিদ টেলিকম। এ নিয়ে বাংলাদেশে এই মোবাইল ফোন সেবা দানকারী প্রতিষ্ঠানটির বিনিয়োগের পরিমাণ ৭৫ কোটি ডলার হবে বলে জানিয়েছেন ওয়ারিদ টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনীর ফারুকী। ওয়ারিদ টেলিকমের এক বছর পূর্তি উপলক্ষে শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মুনীর ফারুকী বলেন, "ওয়ারিদ ইতোমধ্যে ৫০ কোটি ডলার বিনিয়োগ করে এদেশে একটি সর্বাধুনিক টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। নেটওয়ার্কের ক্ষমতা বৃদ্ধি ও গ্রাহক সেবার মান বাড়াতে আমরা আরও ২৫ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছি।" গত এক বছরের সাফল্য ও ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, "ওয়ারিদ টেলিকম শুরু থেকে ২০০৮ সালের এপ্রিল পর্যন্তসরকারকে আটশ' কোটি টাকা শুল্ক দিয়েছে। এছাড়া ৫৫০০ লোকের কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রেখেছে।" ফারুকী জানান, ইতোমধ্যে ৬১টি জেলা ওয়ারিদের নেটওয়ার্কের আওতায় এসেছে। সারাদেশে স্থাপন করা হয়েছে ১৪০০ বেজ স্টেশন। প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা পৌঁছেছে ৩০ লাখে। সরকারের চূড়ান্ত অনুমতি পেলে তিন পার্বত্য জেলাতেও ওয়ারিদ মোবাইল সেবা চালু করবে বলে জানান তিনি। বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রধান নির্বাহী ওয়ারিদ গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফারের ঘোষণা দেন। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ধাবি গ্র"পের একটি অঙ্গ প্রতিষ্ঠান ওয়ারিদ টেলিকম ২০০৫ সালের ডিসেম্বরে বাংলাদেশে কার্যক্রম শুরুর লাইসেন্স পায়। ২০০৭ সালের ১০ মে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। অন্যান্যের মধ্যে ওয়ারিদ টেলিকমের জেনারেল ম্যানেজার (গভার্নমেন্ট অ্যান্ড অপারেটর রিলেশন্স) আশরাফুর এইচ চৌধুরী, জেনারেল ম্যানেজার (সেলস) মাহবুব হোসেন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/কিউএইচ/জেকে/১৯২৭ ঘ.