ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের কাছে আগামী বাজেটে পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও পাটকল শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে পাট ও পাট শিল্প রক্ষা কমিটি।
পাশাপাশি পাট শিল্প রক্ষা ও বিকাশেরও দাবি জানিয়েছে কমিটি। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটি নেতারা এ আহ্বান জানান।
পাট ও পাট শিল্প রক্ষা কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়ার আহ্বান জানানো হয়। চাকরিরত ও চাকরিচ্যুত সব শ্রমিক ও কর্মচারীর সব পাওনা শিগগির পরিশোধ করারও আহ্বান জানান নেতারা।
বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির বিরাষ্ট্রীকরণ নীতির কারণে অধিকাংশ পাটকল বন্ধ হয়ে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসকে/২২১০ঘ.
bdnews24