২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগে নতুন করে উদ্যোগী টাটা

বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে হাল ছাড়েনি ভারতের টাটা গ্র"প। তিন বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব নিয়ে শিগগিরই সরকারের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চায় তারা। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে হাল ছাড়েনি ভারতের টাটা গ্র"প। তিন বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব নিয়ে শিগগিরই সরকারের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চায় তারা। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বাংলাদেশে টাটা গ্রপের প্রতিনিধি মানজের হোসাইন মঙ্গলবার বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের জানান, বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তারা এখনো আশাবাদী। এ জন্য বাংলাদেশ সরকারকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। শিগগিরই আলোচনা শুরুর আশা করছেন তারা। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর টাটা বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব দেয়। আলোচনা অনেক দূর এগিয়ে যাওয়ার পর তারা বিনিয়োগের পরিমাণ আরো এক বিলিয়ন ডলার বাড়িয়ে তিন বিলিয়ন ডলার করার প্রস্তাব দেয়। টাটার প্রস্তাবে একটি বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, একটি স্টিল মিল এবং একটি সার কারখানা নির্মাণের কথা ছিল। পরে তারা কয়লা খনি উন্নয়ন কাজেরও প্রস্তাব দেয়। কিন্তু প্রকল্পে সরবরাহ করা গ্যাসের দাম নির্ধারণ নিয়ে দর কষাকষির এক পর্যায়ে আলোচনা ভেস্তে যায়। ২০০৬ সালের জুলাইয়ে বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহার করে নেয় টাটা। অর্থ মন্ত্রণালয় কর্মকর্তারা জানান, চলতি বছরের ফেব্র"য়ারির মাঝামাঝিতে ওই বিনিয়োগ প্রস্তাব নিয়ে নতুন করে আলোচনার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয় টাটা গ্র"প। এরপরই সরকারের নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুরের সঙ্গে টাটা গ্রপের বাংলাদেশ প্রতিনিধি মানজের হোসাইন সৌজন্য দেখা করার পর সাংবাদিকদের বলেন, "আমরা এখনো বাংলাদেশে বিনিয়োগ করতে আশাবাদী। আশা করি দ্রুত নতুন আলোচনা শুরু হবে। গত দু'বছরে এ দেশে অনেক কিছুই ঘটেছে।" বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে নতুন প্রস্তাব দেওয়া হবে কিনা বা আগের প্রস্তাবে কোনো পরিবর্তন আসবে কিনা- এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "আমাদের মানসিকতার পরিবর্তন এসেছে। বিদেশি বিনিয়োগ আসা উচিত কিনা- এ নিয়ে আগে আলোচনা ছিল। এখন এ মানসিকতা অতিক্রম করেছি। সব ধরনের বিনিয়োগকে আমরা স্বাগত জানাই। প্রতিটি সিদ্ধান্তই পেশাগত দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করা হবে। প্রতিটি বিষয় হবে সমঝোতার ভিত্তিতে।" মানজের হোসাইন ছাড়াও টাটার গ্র"প ডিরেক্টর এম রিয়াজ সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন। টাটার বিনিয়োগ প্রস্তাব নিয়ে বিভিন্ন মহলের বিরোধিতার মুখে সাবেক জোট সরকার একটি বিশেষজ্ঞ কমিটি করে। কমিটি গ্যাসের দাম কমসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে এ বিনিয়োগের ব্যাপারে নেতিবাচক রিপোর্ট দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২০৪৬ ঘ.