ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তি আয়করদাতাদের এবার নারী, পুরুষ ও প্রবীণ- এ তিন শ্রেণিতে ভাগ করার পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুল মজিদ। প্রতিবেশী দেশ ভারতে এ পদ্ধতি চালু আছে। আগামী বাজেটেই এ ব্যবস্থা চালুর আভাস দিয়েছেন কর কর্মকর্তারা। তবে বিভিন্ন শ্রেণির ক্ষেত্রে আয়কর ছাড়ের সীমা কত নির্ধারণ করা হচ্ছে- সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি তারা।
রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুল মজিদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতের মতো পুরুষ, নারী ও বয়স্কদের জন্য আলাদা ট্যাক্স স্ল
bdnews24