ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংককে অনুষ্ঠেয় জাতিসংঘের ইকনোমিক অ্যান্ড সোসাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (ইউএনইএসসিএপি) এর বার্ষিক সভায় অংশ নিতে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম রোববার সকালে ঢাকা ত্যাগ করেছেন।
রোববার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
ব্যাংককে ইউএনইএসসিএপি'র সভা শেষে অর্থ উপদেষ্টা এশীয় উন্নয়ন ব্যাংকের ৪১তম বোর্ড অব গভর্নরস সভায় অংশ নিতে স্পেন যাবেন। দেশটির রাজধানী মাদ্রিদে ওই সভা অনুষ্ঠিত হবে।
সফর শেষে আগামী ১০ মে দেশে ফিরবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/জেকে/২০৪০ ঘ.
bdnews24