২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের দাম বাড়াতে আবারো আইএমএফ এর তাগিদ

সরকার ঘনীভুত প্রাকৃতিক গ্যাসের দাম দ্বিগুণ করার তিনদিনের মাথায় জ্বালানি তেলের দাম বাড়াতে নতুন করে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের প্রধান টমাস রামবাহ রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান মোকাবিলা এবং সরকারের ভালোর জন্যই জ্বালানি তেলের দাম বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘনীভুত প্রাকৃতিক গ্যাসের দাম দ্বিগুণ করার তিনদিনের মাথায় জ্বালানি তেলের দাম বাড়াতে নতুন করে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের প্রধান টমাস রামবাহ রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান মোকাবিলা এবং সরকারের ভালোর জন্যই জ্বালানি তেলের দাম বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। রোববার দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে রামবাহ চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি আগের ধারণার চেয়ে বাড়তে পারে বলে আশা প্রকাশ করেন। সংকোচনমূলক মুদ্রানীতি থেকে সরে আসার ইঙ্গিতও ছিল তার কথায়। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ- দুই দিক থেকেই বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে উল্লেখ করে আইএমএফ পরামর্শক বলেন, "বিশ্ববাজারে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পাশাপশি বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশে কৃষি উৎপাদন মারাত্মক ব্যহত হয়েছে। এ কারণে সার্বিক আমদানি ব্যয় অনেক বেড়ে গেছে, লেনদেনের ভারসাম্যেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া, বেশি দামে জ্বালানি তেল কিনে কম দামে বিক্রি করায় বিপিসিকে মোটা অঙ্কের লোকসান দিতে হচ্ছে। এ পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম অবশ্যই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা উচিত।" সিএনজি'র পর জ্বালানি তেলের দাম বাড়ালে মূল্যস্ফীতি আরো বাড়বে কি না- এ প্রশ্নের সারাসরি জবাব না দিয়ে তিনি বলেন, "আমরা বেশ কিছুদিন ধরে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার পরামর্শ দিচ্ছি। সরকারের ভালোর জন্যই এ পরামর্শ দেওয়া হচ্ছে। সরকার দাম বাড়াবে কিনা- সেটা তাদের ব্যাপার।" সিএনজি'র দাম বাড়ানোর ব্যাপারে সরকার নিজেই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। ছয় দিনের বাংলাদেশ সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে টমাস রামবাহ বলেন, "তিন-চার মাস আগে আমরা (আইএমএফ) বলেছিলাম, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি পাঁচ দশমিক পাঁচ শতাংশের বেশি হবে না। কিন্তু এখন মনে হচ্ছে, প্রবৃদ্ধি পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় শতাংশের মধ্যে থাকবে। এমনও হতে পারে শেষ পর্যন্ত প্রবৃদ্ধি ছয় শতাংশে গিয়ে ঠেকতে পারে। এবার কৃষি উৎপাদন বিশেষ করে বোরোর বাম্পার ফলন এবং রপ্তানি আয় বাড়ার কারণে জিডিপি প্রবৃদ্ধি যতোটা কমবে বলে আশঙ্কা ছিল ততোটা কমবে না।" বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি প্রসঙ্গে তিনি বলেন, "বাংলাদেশের এখন এমন মুদ্রানীতি অনুসরণ করা উচিত, যাতে বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। অর্থাৎ বাড়তে থাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকে।" আইএমএফ এতদিন বাংলাদেশ ব্যাংককে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণের পরামর্শ দিলেও এই প্রথমবারের মতো তারা বাংলাদেশের নিজস্ব বাস্তবতায় মুদ্রানীতি ঠিক করতে বলল। সংস্থাটির পরামর্শে কেন্দ্রীয় ব্যাংক গতবছরের মাঝামাঝি সময়ে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণের পর দেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ী সম্পদ্রায়ের কঠোর সমালোচনার মুখে পড়ে। অবশ্য বন্যা ও ঘূর্ণিঝড় সিডরের পর বাংলাদেশ ব্যাংক আগের নীতি থেকে সরে এসে অনেকটা স