ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য নিরাপত্তা বাড়াতে আগামী বাজেটে কৃষি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে সরকার।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ২৯তম সভায় এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
২০০৮-০৯ অর্থবছরের বাজেট সামনে রেখে এনবিআর এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) যৌথভাবে সভাটি আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, "চারটি মূলনীতির ওপর ভিত্তি করে নতুন বাজেট প্রণয়ন করা হচ্ছে। এগুলো হচ্ছে- ব্যবসা-বাণিজ্য ও উৎপাদনমুখী বাজেট, করের হার না বাড়িয়ে আওতা বাড়ানো, সরকারের বিভিন্ন নীতির ক্ষেত্রে থাকা জটিলতা সহজ করা এবং কর আদায়কারী কর্মকর্তাদের ঐচ্ছিক ক্ষমতা যথাসম্ভব কমিয়ে আনা।"
দ্রব্যমূল্য সহনীয় রাখতে নতুন বাজেটে উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, "স্থানীয় উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। একইসঙ্গে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা ব্যাপকভাবে স
bdnews24