ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার হ্যাটন ন্যাশনাল ব্যাংক ভারত ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বাংলাদেশেও ব্যবসা সম্প্র্রসারণ করবে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ।
বৃহস্পতিবার ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেন্দ্র থিয়াগারাজাহ এর উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাটি এ খবর জানায়।
বর্তমানে ব্যাংকটির সুদের হার এশিয়ার ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
সংস্থাটি জানায়, ব্যবসা বাড়ানোর মাধ্যমে ব্যাংকটি তাদের আয়ের বিদেশী অংশগ্রহণ বর্তমানের ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করতে চায়।
শ্রীলঙ্কার দুটি বড় প্রতিযোগী ব্যাংক হ্যাটন ন্যাশনাল ব্যাংক ও কমার্শিয়াল ব্যাংক অফ সিলন লিমিটেড। ব্যাংক দুটি বর্তমানে শ্রীলঙ্কার বাইরে তাদের ব্যবসা স
bdnews24