২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের বিকেন্দ্রীকরণ করে গ্রামের উন্নয়ন ঘটাতে হবে: গভর্নর

উন্নয়নকাজ বিকেন্দ্রীকরণ করে গ্রামাঞ্চলের উন্নয়ন ঘটানোর গুরুত্ব তুলে ধরেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- উন্নয়নকাজ বিকেন্দ্রীকরণ করে গ্রামাঞ্চলের উন্নয়ন ঘটানোর গুরুত্ব তুলে ধরেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার বিকালে জাতীয় জাদুঘরে ব্রাহ্মণবাড়িয়ার রতনপুর নামের একটি গ্রামের ঢাকায় বসবাসকারী লোকজনের পূনর্মিলনী অনুষ্ঠানে গভর্নর বলেন, "লোকজন শহরমুখী হচ্ছে কারণ গ্রামাঞ্চলের উন্নয়ন হচ্ছে না। গ্রামাঞ্চলের উন্নয়ন ঘটাতে হবে, সুযোগ-সুবিধা বাড়াতে হবে।" 'রতনপুর পরিষদ' এর এ অনুষ্ঠানে তিনি বলেন "আমাদের উন্নয়ন কেন্দ্রীভূত হয়ে আছে। উন্নয়ন বিকেন্দ্রীকরণ হয়নি। এখন সব গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন করার সময় এসেছে।" তিনি গ্রামাঞ্চল থেকে উঠে আসা যেসব মানুষ 'বড় বড় জায়গায়' রয়েছেন তাদের নিজ নিজ গ্রামের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানিয়ে বলেন "যাদের শিকড়ের প্রতি ভালবাসা নেই তাদের বৃৃহৎ ক্ষেত্রে তথা দেশের প্রতিও ভালবাসা নেই।' পরিষদের সভাপতি কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অভিনেত্রী সারা যাকের, পরিষদের সাধারণ সম্পাদক কাজী গোফরান আহমেদ প্রমুখ। রতনপুর গ্রামটি ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলায় অবস্থিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমএইচবি/১৯৪৬ ঘ.