২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করবে ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০০৭ সালের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণার প্রস্তাব করেছে। বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 11:17 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০০৭ সালের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণার প্রস্তাব করেছে। বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হবে। মতিঝিলের ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহেনের সভাপতিত্বে এক বোর্ড সভায় ২০০৭ সালের জন্য ইসলামী মুদারাবা পারপেচুয়াল বন্ডের মুনাফার হার ১২ দশমিক ৬৪ শতাংশ নির্ধারণ করা হয়। শুক্রবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আগামী ২৫ আগস্ট ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হবে। লভ্যাংশ ঘোষণার প্রস্তাব অনুযায়ী শেয়ারহোল্ডারদের জন্য প্রতি চারটি শেয়ারের বিপরীতে একটি অতিরিক্ত শেয়ারের ঘোষণা দেওয়া হবে। ১৯৮৩ সাল থেকে ইসলামী ব্যাংক তাদের কার্যক্রম শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএ/১৭১১ঘ.