ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন বিভাগ ও অফিসের সেবার তথ্যসম্মৃদ্ধ সিটিজেন চার্টার রোববার প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
পুস্তিকা আকারে মুদ্রিত সিটিজেন চার্টারে ব্যাংকের বিভিন্ন সেবার বিস্তারিত বিবরণ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে জানানো হয়, প্রকাশিত সিটিজেন চার্টারে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের দেওয়া সেবা সম্পর্কিত তথ্য, এ বিষয়ে অভিযোগ ও নিষ্পত্তির সময়সীমা উল্লেখ আছে। এতে ব্যাংকের বিভিন্ন বিভাগ ও কার্যালয়ের ঠিকানাসহ ফোকাল কর্মকর্তার নামও জানানো হয়েছে।
যে কেউ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bangladeshbank.org.bd) হতে সিটিজেন চার্টার ডাউনলোড করতে পারবে। এছাড়া, ব্যাংকের বিভিন্ন বিভাগ/কার্যালয় থেকে সিটিজেন চার্টারের কপি সংগ্রহ করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এরআরএইচ/এসএনডি/১৯৩২ ঘ.
bdnews24