ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সব ধরনের প্রকাশনা উপকরণকে মূল্য সংযোজন করের (ভ্যাট) আওতার বাইরে রাখার দাবি জানিয়েছেন এ শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।
আমদানি করা সব ধরনের কাগজের ওপর আরোপিত শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবিও করেছেন তারা।
মঙ্গলবার কাগজ, মুদ্রণ, প্রকাশনা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন শিল্প খাতের প্রতিনিধিরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এসব দাবি জানান।
রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর দপ্তরে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ এতে সভাপতিত্ব করেন।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি এসএম ওমর ফারুক বলেন, "দেশীয় শিল্প সংরণের কথা বলা হলেও পুস্তক প্রকাশনা শিল্পের দিকে নজর দেওয়া হচ্ছেনা। শিা উপকরণ ভ্যাটমুক্ত রাখার ঘোষণা রয়েছে। কিন্তু পুস্তক শিল্পে এখনো ভ্যাট আদায় হচ্ছে।"
সব ধরনের প্রকাশনা উপকরণ ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি জানান ওমর ফারুক। একইসঙ্গে তিনি আমদানিকৃত সব কাগজের শুল্ক প্রত্যাহারের দাবি জানান।
পেপার কোন অ্যান্ড টিউবস অ্যাসোসিয়েশনের মহাসচিব সরকার মোঃ আলাউদ্দিন বলেন, "দেশীয় শিল্পকে সংরণের জন্য আমদানি করা পেপার কোন টিউবের ওপর করারোপ করা উচিত। বর্তমানে দেশে বছরে ৬০ কোটি পিস পেপার কোন টিউবের ব্যবহার হয়। এরমধ্যে স্থানীয় বাজার থেকে সরবরাহ করা হয় ৪০ কোটি পিস। বাকিটা আমদানি করা হয়ে থাকে।"
পেপার কোন ও টিউব তৈরিতে ব্যবহৃত কাগজ আমদানি শুল্ক তুলে দেওয়ার দাবি জানান তিনি।
মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান রব্বানী জব্বার বলেন, "মুদ্রণ ব্যবসায়ীদের প্রতিমাসে হিসাব বিবরণী জমা দিতে হয়, এটা প্রত্যাহার করা উচিত।"
অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের সভাপতি রামেন্দু মজুমদার বলেন, "বিজ্ঞাপন নির্মাতাদের একই প্রডাকশনের বিপরীতে দু'বার ভ্যাট দিতে হয়।"
এই ভ্যাট আদায় ব্যবস্থাকে 'অনৈতিক' আখ্যা দিয়ে তা বন্ধ করার দাবি জানান তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, "আগামী অর্থবছরের বাজেটে দেশীয় শিল্প সুরার জন্য প্রয়োজনীয় পদপে নেওয়া হবে। কোনো কোনো েেত্র প্রয়োজনে ইনসেনটিভ দিয়ে স্থানীয় শিল্পকে সুসংহত করা হবে।"
এছাড়া আমদানি-নির্ভরতা কমাতে যেসব পণ্য স্থানীয়ভাবে উৎপাদনের সম্ভাবনা রয়েছে তা আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে প্রয়োজনীয় পদপে নেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১১০ঘ.
bdnews24