ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেছেন, জমা দেওয়া কর সরকারের কোষাগারে জমা না পড়ে কারো বালিশের মধ্যে যাচ্ছে কিনা তা জানার অধিকার করদাতাদের আছে। এ জন্যই কর আদায় ব্যবস্থাকে স্বচ্ছ ও হয়রানি মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।
জাতীয় প্রেসক্লাবে রোববার 'রাজস্ব আয়ের সম্ভাবনা ও সফলতার চ্যালেঞ্জ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্ট (ইউডা) ও সেন্টার ফর রিসার্স এন্ড ডেভেলপমেন্ট (সেফার্ড) যৌথভাবে সেমিনারটি আয়োজন করে।
এনবিআর চেয়ারম্যান বলেন, "রাজস্ব আহরণ বাড়াতে আগামী বাজেটে করের আওতা স
bdnews24