২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের আমদানি নির্ভরতা কমাতে উত্তরবঙ্গ ও ফেঞ্চুগঞ্জে কারখানা স্থাপনের উদ্যোগ

ইউরিয়া সারের আমদানি নির্ভরতা কমাতে উত্তরবঙ্গ ও ফেঞ্চুগঞ্জে প্রায় ১০ লাখ মেট্রিক টন উৎপাদনক্ষম দুটি সার কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার শিল্প বিষয়ক বিশেষ সহকারী মাহবুব জামিল বুধবার শিল্প মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "সরকার দুটি সার কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। মাসদুয়েক পর আমরা বলতে পারবো এগুলোর কাজ কবে থেকে শুরু হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 10:45 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরিয়া সারের আমদানি নির্ভরতা কমাতে উত্তরবঙ্গ ও ফেঞ্চুগঞ্জে প্রায় ১০ লাখ মেট্রিক টন উৎপাদনক্ষম দুটি সার কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার শিল্প বিষয়ক বিশেষ সহকারী মাহবুব জামিল বুধবার শিল্প মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "সরকার দুটি সার কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। মাসদুয়েক পর আমরা বলতে পারবো এগুলোর কাজ কবে থেকে শুরু হবে।" সংবাদ সম্মেলনে উপস্থিত শিল্প সচিব নুরুল আমীন জানান, কারাখানা দুটির প্রতিটির জন্য খরচ ধরা হয়েছে ৫০ থেকে ৬০ কোটি মার্কিন ডলার। চলতি অর্থবছরে দেশে ইউরিয়া সারের চাহিদা রয়েছে ২৮ দশমিক ১৮ লাখ মেট্রিক টন। এরমধ্যে প্রায় ১৩ লাখ মেট্রিক টন আমদানি করতে হয়েছে। শিল্প সচিব বলেন, "ঘোড়াশাল সার কারখানা পুনরায় চালুর সঙ্গে সঙ্গে যদি এ দুটি কারখানাও চালু হয় তাহলে আমদানির সমপরিমাণ সার দেশেই উৎপাদন সম্ভব হবে।" এ ছাড়া সরকার সরাসরি সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান মাহবুব জামিল। তিনি বলেন, "বেসরকারি আমদানিকারকরা পর্যাপ্ত সরবরাহ দিতে না পারায় গত বছর সার সংকট দেখা দেয়। তাই এবার আমদানিকারকদের বাদ দিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে সার আমদানি শুরু করা হয়েছে।" দেশগুলোর সঙ্গে পাঁচ বছর মেয়াদি চুক্তি করতে আগামী সপ্তাহে শিল্প সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেখানে যাবেন; মরক্কো থেকে টিএসপি ও ডিএফপি সার কারখানার জন্য কাঁচামাল আমদানি করা&#