ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
সোমবার জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। চলতি বছর রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বিশ্বায়নের সুযোগ কাজে লাগিয়ে রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করারও আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, "দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ব্যবসায়িক অঙ্গনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে আমি সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি। ব্যবসা-বাণিজ্য তথা অর্থনৈতিক অঙ্গনে নেতিবাচক প্রভাব পড়ে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই।"
তিনি আশা প্রকাশ করেন, শ্রেণী, পেশা ও অবস্থান নির্বিশেষে সবাই একযোগে ও ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী এক-দশকের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে।
সা
bdnews24