ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নত দেশগুলো কৃষিখাতে ভর্তুকি তুলে নিলে বিশ্ববাজারে চালসহ অন্যান্য খাদ্যপণ্যের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
শনিবার দুপুরে সংস্থার ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এ আশঙ্কার কথা জানান।
গত ১৪ থেকে ২০ মার্চ সিপিডির চার সদস্যের প্রতিনিধিদল জেনেভায় বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদরদপ্তরে সফর করে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মোস্তাফিজুর রহমান। ওই সফর সম্পর্কে জানাতেই শনিবারের সংবাদ সম্মেলন করা হয়।
সিপিডি নির্বাহী পরিচালক বলেন, "কৃষিখাতে ভর্তুকির বিষয়টি এখন বিশ্বব্যাপী অন্যতম আলোচ্য বিষয়। আগামী জুন মাসে বিশ্ববাণিজ্য সংস্থার মন্ত্রিপর্যায়ের সম্মেলন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে কৃষিখাতে ভর্তুকির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।"
তিনি বলেন, "ব্রাজিল, চীন, ভারতসহ অন্যান্য উন্নয়নশীল দেশ উন্নত দেশগুলোর বাজারে তাদের কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে চাইছে। এজন্য উন্নত দেশগুলোকে কৃষিখাতে ভর্তুকি তুলে নেওয়ার চাপ দিচ্ছে উন্নয়নশীল দেশগুলো। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশে তাদের অকৃষিজাত পণ্য রপ্তানি বাড়াতে চায়। এক্ষেত্রে তারা শুল্কমুক্ত সুবিধা দাবি করছে। এ পরিস্থিতিতে যদি উন্নত দেশগুলো কৃষিখাতে ভর্তুকি তুলে নেয় বা কমিয়ে আনে তাহলে বিশ্বাজারে চালসহ অন্যান্য খাদ্যপণ্যের দাম আরও বাড়বে।"
সঙ্কটজনক পরিস্থিতি মোকাবিলার জন্য স্থানীয় উৎপাদন ব্যাপকভাবে বাড়াতে সরকারকে পরামর্শ দেন মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, "উন্নত দেশগুলো বিভিন্ন সময়ে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) বাণিজ্য স
bdnews24