ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক ঋণের সুদের হার কমানোর ব্যাপারে ব্যাংকগুলোর দেওয়া প্রতিশ্র"তি দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ তাগিদ দেন।
বৈঠক শেষে গভর্নর সাংবাদিকদের বলেন, "বেরসকারি ব্যাংকগুলো আমানতের সুদের হার না কমিয়ে ব্যাংক ঋণের সুদের হার কমানোর প্রতিশ্র"তি দিয়েছিল। গ্রাহকরা এখন জানতে চায় ব্যাংকগুলো ঋণের সুদের হার কমিয়েছে কিনা। বৈঠকে এ বিষয়টি নিয়ে আলেঅচনা হয়েছে। ব্যাংকাররা বলেছেন সুদের হার কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আমরা প্রতিশ্র"তি দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছি।"
চলতি মাস শেষে ব্যাংকগুলোকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে সালেহউদ্দিন আহমেদ জানান।
এ বিষয়ে এবিবি'র চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাহমুদ সাত্তার বলেন, "ব্যাংকগুলো ঋণের সুদের হার কমানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। জুনে এর বাস্তব প্রতিফলন দেখা যাবে।"
ব্যাংকগুলোর গ্রাহক সেবার মান নিয়ে অসন্তোষ জানিয়ে গভর্নর বলেন, "কেন্দ্রীয় ব্যাংকের ১২টি তদন্ত দল ছদ্মবেশে গ্রাহক সেজে বিভিন্ন ব্যাংক পরিদর্শন শেষে যে প্রতিবেদন দিয়েছে তার তথ্য খুবই দুঃখজনক। বেসরকারি কোনো ব্যাংকেরই গ্রাহক সেবার মান ভালো নয়। অযথা ব্যাংক কর্মকর্তারা গ্রাহকদের হয়রানি করে। কোনো কারণ ছাড়াই দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে রাখে। গ্রাহকদের সঙ্গে ভালোভাবে কথা বলে না। ময়লা-ছেড়া টাকা বদলে দেয় না। অনেক ক্ষেত্রে গ্রাহকদের পর্যাপ্ত তথ্য দিয়ে সহায়তা করা হয় না।"
গ্রাহকসেবা প্রসঙ্গে মাহমুদ সাত্তার বলেন, "এ ব্যাপারে আমাদের দুর্বলতার কথা স্বীকার করেছি। আমরা গ্রাহক সেবার মান বাড়াতে চেষ্টা করছি। রাতারাতি সব কিছু ঠিক করা যাবে না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।"
বিদেশি ব্যাংকগুলোর ঋণের সুদের হার কমানোর ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে জানিয়ে গভর্নর বলেন, "শিগগিরই বিদেশি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আলাপ-আলোচনার মাধ্যমে এ ব্যাপারে একটি সম্মানজনক সিদ্ধান্ত নেওয়া হবে।"
কয়েক দফা বৈঠকের পর গত ৩ মার্চ বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আমানতের সুদের হার ঠিক রেখে ব্যাংক ঋণের সুদের হার যথাসম্ভব কমিয়ে এনে সুদ হারের মধ্যে পার্থক্য বা ব্যবধান (
bdnews24